শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ইপিজেডে ব্লাকমেইল করে ধর্ষণ, র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ব্লাকমেইল করে এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. জসিম (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবক জসিম নগরের কর্ণফুলী থানার জুলধা এলাকার মো. সেলিমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার।

তিনি জানান, গ্রেপ্তার জসিম পেশায় ডুবুরি। কর্ণফুলী নদীর তলদেশ থেকে লোহার টুকরাসহ বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম কুড়িয়ে বিক্রি করে। আক্রান্ত গৃহবধূর স্বামী একটি মামলার আসামি হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ মার্চ পর্যন্ত কারাগারে ছিলেন। স্বামী কারাগারে থাকাকালে আসামি জসিমের সঙ্গে ওই নারীর মুঠোফোনে পরিচয় হয়। স্বামীর অনুপস্থিতির সুযোগে মোবাইলে কথাবার্তা বলে তার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে জসিম। বাসায় আসা-যাওয়ার সুবাদে বিভিন্ন ব্যক্তিগত ছবি তুলে গৃহবধূকে ব্ল্যাকমেইল শুরু করে। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে বাসায় এবং আবাসিক হোটেলে নিয়ে গিয়ে কয়েকদফা ধর্ষণ করে।

তিনি আরও জানান, গত ৭ মার্চ স্বামী জেল থেকে ছাড়া পান। তখন গৃহবধূ তার স্বামীকে সবকিছু খুলে বলেন। এরপর ওই দম্পতি র‌্যাবের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় জসিমের মোবাইলে ৭টি ব্যক্তিগত মুহুর্তের ছবি পাওয়া যায়। আসামি জসিম ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন। জসিমকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...