শনিবার, ৮ আগস্ট ২০২৬

চকরিয়া উপকূলে বোরো চাষের জমিতে মিঠা পানির উৎস বন্ধ : পরিদর্শনে ইউএনও

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে মৎস্য চাষের জন্য স্থানীয় একাধিক প্রভাবশালী মহল শাখা খালে লবণ পানি ঢুকিয়ে মিঠাপানির উৎস বন্ধ করে দিয়েছেন।

এই অবস্থার কারণে বেশকিছু দিন ধরে উপজেলার উপকূলীয় ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর ও বদরখালী ইউনিয়নের হাজার হাজার কৃষক মিঠাপানির সেচ সুবিধা নিতে পারছে না।

এতে করে এসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বোরোধান ক্ষেত পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু এলাকায় কৃষকরা বাধ্য হয়ে জমিতে লবণ পানির সেচ সুবিধা দিয়ে এখন বিপাকে পড়েছেন। তাদের বেশিরভাগ বোরোধান ক্ষেত লবণ পানির কারণে মরে যাচ্ছে।

অভিযোগ উঠেছে, কক্সবাজার জেলা প্রশাসন থেকে মিঠাপানির মৎস্য চাষের জন্য চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জলমহালটি ইজারা নিয়েছেন স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন। তারা জেলা প্রশাসনের সঙ্গে করা ইজারা চুক্তির শর্তাবলী লঙ্ঘন করে সম্প্রতি সময়ে কৌশলে জলমহাল দিয়ে সামুদ্রিক লবণ পানি ঢুকিয়ে নিয়েছেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঢেমুশিয়া জলমহালে লবণ পানি ঢুকিয়ে নেয়ার কারণে মুলত উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় এখন খাল-বিলে মিঠাপানির উৎস নেই।

এই অবস্থায় কৃষকেরা রোপিত বোরোধান ক্ষেত রক্ষা করতে নিরুপায় হয়ে সেচ সুবিধা হিসেবে লবণ পানি দিচ্ছেন জমিতে। তাতে বেশিরভাগ বোরোধান ক্ষেত এখন মরে যাচ্ছে।

চকরিয়া উপকূলে লবন পানি ঢুকিয়ে কৃষকদের অপূরনীয় ক্ষতি করা হচ্ছে এইধরনের অভিযোগ পেয়ে মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

এসময় চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ছাড়াও ইউনিয়ন ও মেম্বার, এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, উপজেলার উপকুলে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন স্লুইসগেট গুলো দিয়ে যাতে কোনভাবে লবণ পানি না ঢুকানো হয় সেইজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি ঢেমুশিয়া ও কোনাখালী ইউপি চেয়ারম্যানকে বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ব্যক্তিগতভাবে যারা উপকুলে স্লুইসগেট তৈরি করে সামুদ্রিক লবণ ঢোকাচ্ছ তাদের স্লুইসগেট গুলো বন্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কঠোর পদক্ষেপ নিতে বলেছি।আশাকরি এখন থেকে কৃষকেরা জমিতে মিঠাপানির সেচ দিতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...