সোমবার, ২৭ জুলাই ২০২৬

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তির দূত শেখ হাসিনা : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

শুভাশীষ দাশ , রামগড়( খাগড়াছড়ি) 

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একসময়ের অশান্ত পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও শান্তির দূত হিসেবে এসেছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়েছে ।দুর্গম পার্বত্য এলাকা এখন সোলার ও বিদ্যুতের আলোয় আলোকিত । যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য,ভূমিহীনদের ভূমি, বাসস্থান বর্তমান সরকার নিশ্চিত করেছে। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের কারণে এক সময়কার পশ্চাৎ পথ পার্বত্য চট্টগ্রাম আজ দেশের মূল ধারার সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে। 

আজ ১৪ই মার্চ সকাল ১১ টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদ মাঠে পাতা ছাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত ভালনারেবল উইমেন্স বেনিফিট (ভিডব্লিউবি)প্রোগ্রাম ২০২৩-২০২৪ এর আওতায় মহিলাদের কার্ড হস্তান্তর, চাল বিতরন ও জিপিএ৫ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  শান্তি উন্নয়ন শুধু শেখ হাসিনার সরকারই নিশ্চিত করতে পারেন। পার্বত্য চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন ও বিরাজমান শান্তি স্থিতিশীলতা তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র ও তাদের অনুসারী আগুন সন্ত্রাসীরা এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে । তিনি সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান।

রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শতরূপা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ফারুক, রামগড় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিরুৎপল খিসা প্রমুখ।

আলোচনা শেষে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ৬১৯ জন মহিলাকে ভালনারেবাল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)প্রোগ্রাম এর আওতায় চাউল রিতরন, রেশন কার্ড হস্তান্তর ও ইউনিয়ন এলাকার জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ করেন। পরে তিনি নাকাপা ইউনিয়ন আওয়ামীলীগ নিজস্ব অফিস ভবন উদ্বোধন করেন ।

বিকেলে রামগড় পৌর ভবনে রামগড় পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০জন অসহায় মহিলাকে শেলাই মেশিন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মের ৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৬ লক্ষ আশি হাজার টাকা অনুদান প্রদান করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...