ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আন্দারমানিক এলাকায় পুকুরে ডুবে আলিফা( ৮) ও মাসুমা( ৭)নামে দুই মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১৪ মার্চ বেলা ১১ টার দিকে মাদ্রাসা থেকে ফিরে দুইজনে মিলে পাশ্ববর্তী পূর্ব পাড়া মসজিদ পুকুরে গোসল করতে যায়।
আলিহা স্থানীয় ইলিয়াছের মেয়ে এবং মাসুমা শাহজালালের মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুফাত বোন।
জানা গেছে দূই শিশু স্থানীয় মারিফুল উম্মাহ নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। দুপুর ১২ টার দিকে এলাকাবাসী পুকুরে দুই জনের লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
পরে উদ্ধার করে স্থানীয় বেসরকারী একটি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: ইসমাইল।
