শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বায়েজিদে বাসের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু, বাস চালক আটক

চট্টগ্রাম নগরীর বায়েজিদে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক স্কুল শিক্ষকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক মো. রাজিবকে (২৬) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিয়াতুল কাউছার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী।

আটক রাজীব নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মোড়ে রাস্তা পার হতে গিয়ে হাটহাজারী টু নিউমার্কেটগামী ৮ নম্বর একটি সিটি বাস ওই নারীকে চাপা দেয়। গাড়িটি অক্সিজেন মোড় থেকে দ্রুত গতিতে উল্টো দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসসহ চালক মো. রাজীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...