শনিবার, ৮ আগস্ট ২০২৬

‘মেয়র পদক’ সম্মাননা পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

যুব আইকন ক্যাটাগরিতে ‘মেয়র পদক ২০২২ যুব আদর্শ সম্মাননা’ পেলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

সোমবার (১৩ মার্চ) চট্টগ্রামের রেডিসন ব্লুতে চট্টগ্রাম সিটি করপোরেশন চট্টগ্রাম শহরের আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমন গুণীজনদের ৫ ক্যাটাগরিতে সন্মাননা সূচক ‘মেয়র পদক’ প্রদান করেছেন।

সেখানে যুব আইকন ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, ইপসা পরিচালক নাসিম বানু , সেভ ডি চিলড্রেন এর হিউম্যানিটারিয়ান মোস্তাক হোসেন।

অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ইয়ুথ আইকন (যুব আদর্শ ) ডা. বিদ্যুৎ বড়ুয়া, নগর নেতৃত্ব-মো. মোবারক আলী, নগর স্বেচ্ছাসেবক- মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক হারুন, নারী নেতৃত্ব- ডা. বাসনা রানী মুহুরীকে এবং বিশেষ ক্যাটাগরিতে গাউসিয়া কমিটিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল ইপসা ও সেভ দি চিলড্রেন। ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রতিনিয়ত তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে যুবকদের অনুপ্রাণিত করে যাচ্ছেন।

২০২০ সালের মার্চ-এপ্রিল মাসে করোনা সংক্রমণের শুরুতে মাত্র ১৫ দিনে বেসরকারি উদ্যোগে প্রথম করোনা বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেন।

তিনি ঢাকা মেডিক্যাল কলেজে থেকে এমবিবিএস উত্তীর্ণ হয়ে চিকিৎসা পেশায় নিয়োজিত হন। পরবর্তীতে তিনি সুইডেনের বিশ্ববিখ্যাত ক্যারোলেস্কা বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং ডেনমার্কের আরহার্স বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন।

২০১৯ সালে দেশে ফিরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসা পেশায় যুক্ত হন। ২০২০ সালে করোনা মহামারিতে দেশের সর্বপ্রথম বেসরকারি উদ্যোগে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল তৈরি করার মাধ্যমে তিনি যুবকদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সংকট সময়ে মানুষের পাশে থাকার যে বার্তা দিয়েছেন তা যুব সমাজকে মহতী কার্যক্রমে উদ্বুদ্ধ করেছে। ফলশ্রুতিতে যুব সমাজ ব্যাপকভাবে অক্সিজেন ব্যাংক, আইসোলেশন সেন্টার, টিকাদানে উৎসাহিত করণসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করেছে। ২০২০ সালে তিনি শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন।

ডা. বিদ্যুৎ বড়ুয়া ইতিমধ্যে বেশকিছু কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: বেকার যুবকদের আত্মকর্মসংস্থান করতে প্রশিক্ষণ প্রদান, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা যাতে যথাযথভাবে মূল্যায়িত হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ ও সম্পৃক্তকরণ, তরুণ-যুবকদের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ নিশ্চিতে মোটিভেশনাল কর্মশালা, ক্যারিয়ার কর্মশালা, বুষ্টআপ ক্যাম্প, জব ফেয়ার আয়োজন ইত্যাদি। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক পদে কর্মরত।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...