শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও ৩ জনের পদত্যাগ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৭ জন পদত্যাগের একদিন পর নতুন করে আরও তিনজন তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ড. সুমন বড়ুয়া এবং সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব। পদত্যাগের কারণ হিসেবে সবাই ‘ব্যক্তিগত বিষয়’ উল্লেখ করেছেন।

এর আগে রোববার (১২ মার্চ) ১৮টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন ১৬ জন। এর মধ্যে প্রক্টরসহ ছয়জন সহকারী প্রক্টর ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘চারটি প্রশাসনিক পদ থেকে তিনজন পদত্যাগ করেছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।’

পদত্যাগ করা সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘অন্যদের পদত্যাগের কারণ জানি না। তবে আমি আদর্শিক জায়গা থেকে পদত্যাগ করেছি।’

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ড. সুমন বড়ুয়া বলেন, ‘কাউকে দেখা বা কারও প্ররোচনায় পদত্যাগের সিদ্ধান্ত আমি নেইনি।

আমি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছি। সেখানে গবেষণানির্ভর কাজে অনেক সময় ব্যয় করতে হয়।

যেহেতু প্রভোস্টের দায়িত্ব যে কেউ পালন করতে পারবেন তাই নিজের বিভাগে আরও ভালোভাবে সময় দেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগের কারণ জানতে ড. মোহাম্মদ সাইদুল ইসলামকে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রবি ও সোমবার মিলে মোট ১৯ জন বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। এর আগে গত ৭ মার্চ সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লিজা পদত্যাগ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...