চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বিমানবন্দর সড়কে মেঘনা অয়েল ডিপোর সামনে রেলওয়ে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় বাস চালক খোরশেদ আলম খোকনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (১২ মার্চ) রাতে ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, রোববার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে বাস চালক খোরশেদ আলম খোকনকে আটক করা হয়েছে।
