চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে আগুনে পুড়ে গেছে কৃষকের বসতঘর ও গবাদি পশু।সোমবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়উঠান ৮ নম্বর ওয়ার্ড খিলপাড়া গ্রামের কৃষক মো. আইয়ুবের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বড়উঠান ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মুছা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করছেন।রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আইয়ুব জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে হঠাৎ তার ঘুম ভাঙলে দেখেন ঘর ও গোয়ালঘরে আগুন জ্বলছে। এ সময় তিনি চিৎকার দিয়ে প্রতিবেশীদের সহযোগিতা চান। পরে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুহূর্তেই আগুনে তার বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে তার একটি গরু, বসতঘরের সব মালপত্র পুড়ে গেছে।
সাবেক মেম্বার মো. মুছা জানান, গতরাতে আগুন লেগে কৃষক আইয়ুবের বসতঘর ও গবাদিপশু পুড়ে গেছে। এর ৪ বছর আগে তার পিতা জালাল আহমেদও বন্যা হাতির আক্রমণে মারা যায়। বর্তমানে আইয়ুবের ছোট ছোট তিনজন শিশু সন্তান রয়েছে। বিত্তবানদের তার পরিবারের পাশে দাঁড়ানোর আহব্বান জানান তিনি।
