শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

থানচিতে সন্ত্রাসীদের গুলিতে ট্রাক চালক ও শ্রমিক গুলিবিদ্ধ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় রাস্তার কাজ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ট্রাক চালক মো. জালাল (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। একই ঘটনায় মো. ফোরকান (২৯) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হন।

এছাড়াও গাড়িতে থাকা ৪ জন শ্রমিক ভয়ে পালিয়ে গেছে বলে জানা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও তারা নিখোঁজ রয়েছেন।

শনিবার (১১মার্চ) বিকালে থানচি উপজেলা লিক্রে নতুন সড়কের ২১ কিলো থামলক পাড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন থানচি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে থানচি লিটক্রে নতুন সড়কের দুটি ট্রাকের দু’জন ড্রাইভারসহ ছয় জন শ্রমিক নিয়ে ৪৫ কিলোমিটারের এলাকায় ইট পৌঁছে দেওয়ার কাজে যান। তারা ফেরার পথে একই সড়কের ২১ কিলো নামক স্থানে থামলক পাড়া এলাকায় পৌছালে দুটি ট্রাকের উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে ট্রাক চালক মো. জালাল গুলিবিদ্ধ হয় ও মো. ফোরকান নামে আরেক এক শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে একজন গুলিবিদ্ধ ও অপর একজন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কারা ঘটনাটি ঘটিয়েছে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে।...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

আরও পড়ুন

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার বায়েজিদ বোস্তামী থানাধীন বাস্তুহারা পূর্বপাড়া বার্মা...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় সন্দেজনক ভাবে ঘুরাফেরা করাকালে তাদের গ্রেপ্তার...