নগরীর ইপিজেড থানা এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মনসুর আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ মার্চ) দুপুরে সিমেন্ট ক্রসিং সংলগ্ন নারিকেল তলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আলম ওই বাড়ির মৃত ফোরকান আহমেদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, ভিকটিম অসতর্কতাবশত চারতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
