শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ঢাকায় চকরিয়া-পেকুয়ার মানুষের মিলনমেলা

চকরিয়া প্রতিনিধি

ঢাকায় বসবাসরত চকরিয়া- পেকুয়ার মানুষের জন্যে ভিন্নরকম একটা উৎসবের দিন ছিলো শুক্রবার। দীর্ঘদিন পর রাজধানীতে বসবাসকারী এই দুই উপজেলার মানুষের মিলনমেলা বসেছিলো মতিঝিল এজিবি কলোনি মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে। সকাল থেকে আসতে শুরু করে সমিতির সাড়ে চারশো সদস্য ও তাদের পরিবারের লোকজন।সকাল ১১ টায় চকরিয়া- পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম এজিবি কলোনি মাঠে বেলুন উড়িয়ে মিলনমেলা ও মেজবান উৎসব ২০২৩ এর সূচনা করেন। আয়োজনে প্রধান অতিথি জাফর আলম এমপি চকরিয়া পেকুয়া সমিতি ঢাকার সার্বিক উন্নয়নে ২০ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন এবং ঢাকায় সমিতির অফিসগৃহ নির্মানে সর্বোত সহযোগীতার আশ্বাস দেন। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহনেওয়াজ চৌধুরী স্বপন বলেন,চকরিয়া- পেকুয়ার রাজনীতিবিদসহ সকল শ্রেনী পেশার মানুষকে এক থলেতে ভরতে হবে। তবেই এই দুই উপজেলার উন্নয়ন হবে,নচেৎ নয়। এসময় তিনি ঢাকায় সমিতির কার্যালয় স্থাপনে অর্থসহ সবধরনের সহায়তার পাশাপাশি সমিতির অফিস গৃহ না হওয়া পর্যন্ত তার নিজের কার্যালয় কে ব্যবহার করার অনুমতি দেন।

অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মেজর জেনারেল ( অব:) রুহুল আলম চৌধুরী কে দেয়া মরনোত্তর সম্মাননা গ্রহন করেন মরহুমের স্ত্রী। এছাড়াও চকরিয়া- পেকুয়ার বিভিন্ন গুনীজনকে সম্মাননা দেয়া হয়। মিলনমেলা উপলক্ষে সমিতির প্রকাশনা মাতামহুরীর মোড়ক উন্মোচন করা হয়। সমিতির আহবায়ক এডভোকেট মোহাম্মদ ফখরুদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, জিয়া উদ্দীন জিয়া, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,সমিতির সদস্য সচিব বেলাল উদ্দীন, ব্যাংকার শওকত ওসমান চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট ফায়সাল সিদ্দিকী।

সমিতির আহবায়ক মোহাম্মদ ফখরুদ্দীন সিদ্দিকী জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় চকরিয়া – পেকুয়া সমিতি ঢাকা। যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪ শ। সমিতির একটি কার্যালয় খুবই জরুরি এবং মিলনমেলায় সংসদ সদস্য ও শাহনেওয়াজ চৌধুরী স্বপন আশ্বাস দিয়েছেন তার জন্যে তিনি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ঢাকায় অধ্যয়নরত চকরিয়া পেকুয়ার শিক্ষার্থীসহ সকল পেশার মানুষের কল্যানে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি জানান,২ হাজারের অধিক মানুষ অংশ নেয় এবং তাদের মেজবান উৎসবে। পরে ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...