বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নির্দলীয় সরকার বলতে সংবিধানে কিছু নেই: নানক

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের সংবিধানে নির্দলীয় সরকার বলতে কিছু নেই।

নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

শুক্রবার দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

নানক আরও বলেন, সারাদেশের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা করতে পারে।

নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ বিরাট ভূমিকা পালন করতে পারে। এর আগে সকালে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

সংরক্ষিত সংসদ সদস্য সুলতানা নাদিরার সভাপতিত্বে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর খান মো. গাউস মোসাদ্দেক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ারসহ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...