বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে সড়ক সংস্কারের সময় এলাকাবাসীর উপর গুলি বর্ষণের ঘটনার মামলার আসামি মো. জাহেদুল আলম (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে কক্সবাজারের উখিয়া থানার পালংখালী এলাকা থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে জাহেদুলের স্বীকারোক্তি মতে দুপুরে তার বাড়ির নির্মাণাধীন গোসলখানায় বিশেষভাবে লুকানো অবস্থা থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এল.জি) ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে থানার ওসি মো.ইয়াছিন আরাফাত জানিয়েছেন।

সাতকানিয়ায় সেনা সদস্যসহ চার ব্যক্তি গুলিবিদ্ধ

জানা যায়, গত ৪ মার্চ সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর পুরানগড় পাঁচ ঘরপাড়া এলাকায় স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করার সময় একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ সর্বহারা নুরুর ছেলে জাহেদুল আলম এর গুলিতে সেনা সদস্যসহ চার ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে জাহেদুল পলাতক ছিল। পরে থানায় জাহেদুলকে আসামী করে মামলা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, জাহেদুলের বিরুদ্ধে থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে থানায় হত্যা, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...