শনিবার, ৮ আগস্ট ২০২৬

গুলিস্তানে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’

নিহতের সংখ্যা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ১৪ জনের মরদেহ আনা হয়েছে।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, আমরা আহতদের ঢামেক হাসপাতালে পাঠাচ্ছি। পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ভবনেরই সবগুলো তলার জানালার কাঁচ উড়ে গেছে।

এর আগে, গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ঠিক পরদিন রোববার ঢাকার সায়েন্স ল্যাবের কাছে এক ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। আজ আবার বিস্ফোরণের ঘটনা ঘটল। এ বিস্ফোরণের কারণ কী, তা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...