শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ওয়ানডেতে ‘৩০০’ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিবের নামের পাশে ছিল ২৯৬ উইকেট। এ সিরিজের তার সামনে সুযোগ ছিল ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার। আর সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। সোমবার (৬ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রেহান আহমেদের উইকেট নিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান তিনি।

একে একে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট, চারে নামা জেমস ভিন্স, জেসন রয় ও রেহান আহমেদকে ফেরান এই টাইগার অলরাউন্ডার। এই মাইলফলক ছুঁতে ২২৭ ম্যাচ খেলেছেন সাকিব।

এদিকে বাঁহাতি স্পিনার হিসেবে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে ৩২৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

এ ছাড়া সনৎ জয়সুরিয়া এবং শহীদ আফ্রিদির সঙ্গে সাকিবও তৃতীয় অলরাউন্ডার হয়ে ওডিআইতে ৬ হাজার রান করার এবং ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

২০০৬ সালে হারারেতে এল্টন চিগুম্বুরাকে আউট করে তার প্রথম ওয়ানডে উইকেট পান সাকিব। ২০১০ সালে এশিয়া কাপে ডাম্বুলায় সাকিবের শততম ওডিআই উইকেট ছিল আসাদ শফিক। ২০১৫ সালে ঢাকায় হাশিম আমলা ছিল সাকিবের ২০০তম শিকার।

সাকিব টেস্ট ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ২৩১ এবং ১২৮টি উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি বর্তমানে ৪৪৩টি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী। আর টি-টোয়েন্টিতে ৬০০০ রান, ৪০০ উইকেট ও ৫০টি ক্যাচ নিয়েছেন মাত্র দুইজন খেলোয়াড়, সাকিব তাদের একজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...