শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

তরুণ উদ্যোক্তারা পরিবর্তনের হাতিয়ার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আমরা দেশ বদলের স্বপ্ন দেখি, তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে।’

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), চিটাগাংয়ের ‘চেইন হ্যান্ডওভার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি, পৃথিবীতে কোন কিছুই বাধা নয়। যার প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে, সে সকল বাধা অতিক্রম করতে পারে। ইচ্ছা, প্রচেষ্টা সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে। দারিদ্র‍্য, ভাল চেহারা না থাকা- এগুলো এগিয়ে যাবার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।

তিনি বলেন, কোনোকালেই কোনো বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। সকল সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তা অনেক, তাদের কাছে নতুন নতুন ধারণা আছে। অনেকে ই-কমার্সের সাথে জড়িয়ে কাজ করছে। তরুণরা উদ্যোক্তা হয়ে এগিয়ে আসুক, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক এটাই আমরা চাই।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআইয়ের ফার্স্ট প্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...