শনিবার, ৮ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেন

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বিকেল ৫টা ৪০ মিনিটিএ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহতা ছড়িয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা এখনও চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম (৫০)। বাকিদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।

আহতদের মধ্যে প্রাথমিক ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২), ৪. ফেনসি (৩০), ৫. মো. জসিম উদ্দিন (৪৫), ৬. নারায়ণ (৬০), ৭. মো. ফোরকান দাদা বয়স (৩৫), ৮. শাহরিয়ার (২৬) ৯. মো. জাহিদ হাসান (২৬)।

আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। ক্রমে তা ভয়াবহ আকার ধারণ করে।

বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ।

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদৎ হোসেন বলেন, এখন পর্যন্ত আমরা ৬ জন নিহতের খবর পেয়েছি। ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছে। বাকিদের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...