শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

টেকনাফে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

কক্সবাজার ব্যুরো অফিস

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা আলীখালী এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে নজির আহমদ (৩৭) নামের এক লবণ চাষি নিহত হয়েছে। এ সময় প্রাণে রক্ষা পান নিহতের ছোট ভাই নুর মোহাম্মদ।

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।

নিহত নজির আহমদ (৩৭) হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার মৃত অলি হোসেনের ছেলে।

নিহত নজির আহমদের ছোট ভাই নুর মোহাম্মদ বলেন, বুধবার রাতে বাড়ির পাশে লবণের মাঠ থেকে উঠে আসার সময় ১০ থেকে ১৫ জনের সশস্ত্র লোকজন আমাদের ঘিরে ফেলে গুলি করতে থাকে। এতে নজির আহমদ গুলিবিদ্ধ হয়ে পুকুরে পড়ে যায়। পরে গুলির শব্দ এবং নুর মোহাম্মদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমি প্রাণে রক্ষা পাই।

তিনি আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল তারা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বুধবার রাতে খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে দেশীয় এক নলা বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...