শনিবার, ৮ আগস্ট ২০২৬

আনোয়ারায় ফল বিক্রেতাকে কুপিয়ে জখম: থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় মাদক সেবনে বাধা দেওয়ায় মোহাম্মদ সোহেল (৩০) নামের এক ফল বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে দুস্কৃতকারীরা।

এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে। এর আগে গত সোমবার রাতে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহেল উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,হামলার শিকার সোহেল চট্টগ্রাম শহরে ভ্রাম্যমান মৌসুমী ফল বিক্রি করে সংসার চালান। তিনি এলাকায় মাদক সেবনকারী ও বখাটেদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।

এর জের ধরে গত সোমবার রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ভরাচর বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে ওতপেতে থাকা দুস্কৃতকারীরা সোহেলের ওপর হামলে পড়ে ধারালো কিরিচ দিয়ে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে সোহেলের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় দুস্কৃতকারীরা।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

এ ঘটনায় সোহেলের বড়ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে গত বুধবার আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন,বরুমচড়া ভরাচর এলাকার কামাল উদ্দিনের ছেলে মঞ্জুরুল আলম (৩২),মফজল আহমদের ছেলে রেজাউল করিম (২৯), সৈয়দ আহমদের ছেলে ইকবাল হোসেন (৩৩),আহমদ নবীর ছেলে নেজাম উদ্দিন (২৯) ও জামাল হোসেনের ছেলে মো.মনছুর (৩১)।

মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন,অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আমার ছোটভাই সোহেল বিভিন্ন সময় তাদের কুকর্মে বাধা দেওয়ায় হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি দুস্কৃতকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শাহিদ হোসাইন বলেন,হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...