শনিবার, ৮ আগস্ট ২০২৬

ভোটার দিবস আজ, প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোটার দিবস আজ (২ মার্চ)। ৫ম বারের মতো সারা দেশে দিবসটি পালিত হবে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’। জাতীয় ভোটার দিবসে ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

২০২১ সালে হালনাগাদের পর প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। সে সময় হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। আর নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

এদিকে, ভোটার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের সূচনা করবেন। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের ৩ জন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক প্রদান করা হবে।

ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া, উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে মাঠপর্যায়ের কার্যালয়সহ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ বছর ৫ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার (FEMBOSA) চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...