শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় ৬ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় ৬ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৫ সালের জুলাইয়ে পাঁচলাইশ থানায় ১৮টি সোনার বার উদ্ধারের মামলায় এ ৬ ব্যক্তির সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। বুধবার (১ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হাটহাজারী থানার ছিপাতলী কাজীরবিল গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান ওরফে বাবলু (৩১), একই গ্রামের লোনী তালুকদার বাড়ির প্রয়াত আব্দুর রহমানের ছেলে মো. হাসান (৪০), পূর্ব ফরহাদাবাদ গ্রামের নুর আহাম্মদ ইঞ্জিনিয়ারের বাড়ির প্রয়াত আব্দুস সালামের ছেলে মো. বাহাদুর (৩৬), ফটিকছড়ি থানাধীন দৌলতপুর গ্রামের ভোলা কোম্পানি বাড়ির মো. আবু তৈয়বের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৩), একই গ্রামের আশরাফ চৌধুরী বাড়ির মাওলানা ইউছুফ আনসারীর ছেলে কায়সার বিন ইউকুফ ওরফে টুন্টু (৩৯) এবং রাউজান থানাধীন গনি পাড়ার ফজলুল হকের ছেলে শফিউল আজম (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি মো. আবদুর রশীদ বলেন, ২০১৬ সালের একটি সোনা চোরাচালান মামলায় ছয় জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। একই রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায়ের সময় চার আসামি পলাতক ছিলেন। দুই আসামি মো. বাহাদুর ও মো. হাসান উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৬ জুলাই নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকা থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাচঁলাইশ থানার তৎকালীন এসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে স্বর্ণপাচার ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

২০১৬ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। একই বছরের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচারকাজে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...