চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মনির আহম্মদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুর পৌনে একটার সময় রাহাত্তারপুল ফুলকলির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির আহম্মদ চান্দগাঁও থানাধীন সালেহ আহম্মদ মুন্সি বাড়ির মৃত সালেহ আহম্মদের ছেলে।
বিষষটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম আশিক।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনয়নকারীর তথ্যানুযায়ী, রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির লোকাল বাস ধাক্কা দিলে আহত হয়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে।
