মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শুধু লুটপাট করেছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শুধু লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইনে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়েছে বলেই এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জ আর অবহেলিত নেই।

এটি একটি উন্নত জেলা হিসেবে উন্নিত হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে এ দেশের মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগটা সবাই পাচ্ছে।

নৌকায় ভোট দিয়ে আপনারা আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই, আপনাদের পাশে সবসময় আমরা আছি।

তিনি বলেন, নৌকায় ভোট দিলেই এদেশের উন্নতি হয়, এটা আজকে সর্বজনবিদিত। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমি যখন ১৯৮১ সালে বাংলাদেশে আসি।

প্রত্যন্ত অঞ্চলে ঘুরে আমি মানুষের দুর্দশা দেখেছি। পেটে খাবার নেই, পরনে ছিন্ন বস্ত্র, রোগীর চিকিৎসা নেই ধুঁকে ধুঁকে মারা যায়। গায়ে কোনো মাংস নেই, শুধু হাড় আর চামড়া।

চলাচলের ব্যবস্থা নেই। একটা দুর্বিষহ জীবন ব্যবস্থা। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করে। এরপর আবার ক্ষমতায় আসে ওই বিএনপি-জামায়াত।

তারা আবার লুটপাট শুরু করে। লুটপাট, অর্থপাচার, জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস, মানুষ হত্যা আর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে তারা অকথ্য অত্যাচার নির্যাতন চালায়।

শেখ হাসিনা বলেন, বিএনপি মানুষের ওপর অত্যাচার আর শোষণ ছাড়া আর কিছু দিতে পারেনি, পারবেও না। কারণ, যাদের হাতে এই দলের সৃষ্টি, তারা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে এবং যেই ক্ষমতা উচ্চ আদালত বলেছে অবৈধ।

সেই অবৈধ ব্যক্তির হাতে তৈরি সংগঠন, এরা তো ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তৈরি হওয়া দল। তারা জনগণ ও দেশের কথা চিন্তা করে না।

তারা ক্ষমতায় আসে লুটপাট করতে। তাই যখনই তারা ক্ষমতায় এসেছে দেশের মানুষের সম্পদ লুট করেছে। এরপর বিদেশে পাচার করে এখন আরাম-আয়েশে দিন কাটাচ্ছে আর আমার দেশের মানুষ কষ্ট পায়।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বা ২০ দলীয় জোট যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ বেড়েছে। আর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...