শনিবার, ৮ আগস্ট ২০২৬

পাঁচ ঘণ্টার ব্যবধানে দু’বার কাঁপলো ভারতের উত্তর-পূর্বাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক :

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের মেঘালয় রাজ্য। মঙ্গলবার সকালে এ কম্পন দেশটির উত্তর-পূর্বের তুরা অঞ্চলেও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, মঙ্গলবার সকাল ৬টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি মেঘালয়ে আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এদিকে মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগে উত্তর-পূর্বের আরও এক রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টা ৪৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।

চলতি সপ্তাহে ভারতের নানা প্রান্তে একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশে ৩ দশমিক ৮ এবং ২২ ফেব্রুয়ারি দিল্লি সংলগ্ন এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।

এছাড়াও গুজরাট, সুরত এবং মহারাষ্ট্রেও ভূমিকম্প হয়েছে। ফলে শঙ্কায় রয়েছে এসব অঞ্চলের বাসিন্দারা।

যদিও এসব কম্পনে ঝুঁকির কোনো সম্ভাবনা দেখছেন না কর্তৃপক্ষ। ফলে এখনও কোনো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়নি।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...