মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না: মতিয়া চৌধুরী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘মৌলবাদ, জঙ্গিবাদ ও রাজাকারের উত্থান বাংলার যুবসমাজ, তরুণ সমাজ এবং এই প্রজন্ম রুখবেই রুখবে।

আজ বিএনপি যে ষড়যন্ত্র করছে, তা কোনোদিনই সফল হবে না। দেশের জনগণ তাদের রুখে দেবে।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বাংলাদেশ যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনা মানুষ উপলব্ধি করতে পেরেছে বলে আজ স্মার্ট বাংলাদেশের স্লোগান সারাদেশের মানুষের মুখে মুখে লেগে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোন কর্মসূচি দিলেই জনপ্রিয় হয় না। ৬ দফার আগে অনেক দফা হয়েছিল। কিন্তু সফল হয়নি। যখন ছয় দফা দেওয়া হয়, তখন তা বাঙালির হৃদয়ে ঝংকার তুলেছিল। এর ফলশ্রুতিতে আমরা স্বাধীনতা অর্জন করি।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক সুভাষ সিংহ রায়।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘করোনার মহামারি, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ কৃষকদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় যুবলীগ আজ সারাদেশের কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি অব্যাহত রেখেছেন।

আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। ‘আমার বাড়ি আমার খামার’ ও এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে প্রধানমন্ত্রীর এ স্লোগান বাস্তবায়নের কৃষকের প্রতি বিশেষ আহ্বান রইল।’

সভা শেষে ১৫০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...