বুধবার, ৫ আগস্ট ২০২৬

পেকুয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

পেকুয়ায় শিক্ষকের উপর দুর্বৃত্তের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় টইটংয়ে এ মানববন্ধন হয়েছে। 

জানা গেছে,টইটং ইউনিয়নের ইক্বরা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশহাদুল ইসলাম ফাহিমকে গত ২৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে এলাকার কিছু চিহ্নিত দুর্বৃত্ত পিটিয়ে মারাত্বক জখম করে। ফাহিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি টইটং ইউনিয়নের পুর্ব টইটং কাছারী পাহাড় এলাকার মৌ.নুরুল কাদেরের ছেলে।

ইক্বরা স্কুলের কয়েকজন শিক্ষক জানায়, স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ফাহিম। এ সময় তাকে স্কুলের পাশে টইটং-নাপিতখালী ব্রীজের উপর ৪-৫ জন দুর্বৃত্ত লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এদিকে শিক্ষকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জালিয়ারচাং স্কুলের পাশে আনোয়ারা-বাঁশখালী মহাসড়কে মানববন্ধন করেছে ইক্বরা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ। এতে সংহতি জানিয়ে আলোকিত টইটং,ভোরের আলো,টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদ, টইটং এডুকেশন ফাউন্ডেশন, এরশাদ আলী জামে মসজিদ পরিচালনা কমিটি,টইটং এর সর্বস্তরের জনসাধারনসহ আরো বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে শতশত নারী পুরুষ অংশ নিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক ফাহিমের মা ফাতেমা বেগম,টইটং শফিকীয়া মাদরাসার শিক্ষক জয়নাল আবেদীন,শিলখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত উল্লাহ,ইক্বরা স্কুলের শিক্ষার্থী সাদিয়া সিকদার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.রাসিব,শিক্ষক রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তরা হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। তারা গনমাধ্যমকর্মীসহ স্থানীয় ও থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...