বুধবার, ৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন গুরতুর আহত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৭ টার সময় কক্সবাজারগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় হোটেল নিউ হাইওয়ে ও বিরানী হাউজে ধাক্কা দেয়।

এতে হোটেল নিউ হাইওয়ে ও বিরানী হাউজে থাকা কর্মচারী মোহাম্মদ ইসমাইল (২৫) নিহত হয় ও মোহাম্মদ ওসমান গনি(১৫) গুরুতর আহত হয়।

সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্রের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়।

সহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন,সকাল ৭ টার সময় কক্সবাজারগামী ড্রাম ট্রাকটি(চট্রমেট্রো-শ-১১-৩৭৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় এ হোটেলে ধাক্কা দেয়,এতে হোটেলে থাকা ২ কর্মচারী গুরতুর আহত হলে উদ্ধার করে তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত মোহাম্মদ ইসমাইলকে মৃত ঘোষণা করে এছাড়া গুরতুর আহত হওয়া ওসমান গণিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরো বলেন,কক্সবাজারগামী ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে,ট্রাকটি মালবাহী হওয়ায় উদ্ধার করতে একটু দেরি হচ্ছে।এছাড়া নিহত মোহাম্মদ ইসমাঈলের লাশ হারবাং পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।ট্রাকের চালক পালাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পত্র পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত মোহাম্মদ ইসমাঈল হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে আর ওসমান গনি হারবাং ইউনিয়নের পুর্বানীয়া পাড়ার নুর মোহাম্মদের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...