চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ৪৩ টি ঘর উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের উপস্থিতিতে এ ঘর গুলো হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ আরিফ উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ও ইউপি সদস্যবৃন্দ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়াকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে চকরিয়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের নির্মিত গুলো ঘর বুজিয়ে দেওয়া হচ্ছে।
