বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে সাংবাদিকরা -বীর বাহাদুর এমপি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে থাকেন বলে মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি।

রাঙ্গামাটি প্রেসক্লাবে তিনি বলেন, সাংবাদিকদের কারণে পার্বত্য এলাকায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা হচ্ছে এর জন্য সাংবাদিকরা আমার সবচেয়ে বড় বন্ধু। কারণ একজন সাংবাদিকদের লেখনির মাধ্যমে যে সব সমস্যার তথ্য প্রচার করে এতে করে আমাদের পার্বত্য এলাকার উন্নয়নের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাংবাদিকরা আমার জন্য বড় শক্তি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত রাঙ্গামাটি প্রেস ক্লাবের বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন যুগ্ন সচিব ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী তুষিত চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊসৈসিং এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর তিন পার্বত্য জেলায় যে মহান সমস্যা ছিলো কেউ কখনো অন্তর থেকে সমাধান করার চেষ্টা করেনি এবং বহুজনে বহু রকম সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যা রাজনৈতিক সমস্যা এটিকে রাজনীতি ভাবে সমাধান আমাদেরকে করতে হবে। গুলি বিনিময়ে গুলি নয়, খুনের বিনিময়ে খুন নয়, হত্যা বিনিময়ে হত্যা নয়।

একটি সমস্যাকে চিহ্নিত করার চেষ্টা করেছেন, সমস্যা নিয়ে যারা কথা বলেছেন তাদের কথা শুনার চেষ্টা করেছেন, তাদেরকে আস্থা এনেছেন, তাদের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং একটি সহজ সুন্দর আন্তরিকতার পরিবেশে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাটা আমরা সমাধান করতে পেরেছি সেটি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। আর সেই কারণে আজ তিন পার্বত্য জেলা যোগাযোগ হতে শুরু করে প্রত্যেকটি উপজেলায় কলেজ হয়েছে, হাসপাতার হয়েছে, ফায়ার সার্ভিস ষ্টেশন হয়েছে, দুর্গম এলাকায় যেখানে বিদ্যুতের সুযোগ নেই সেখানে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সুবিধাসহ উচ্চ শিক্ষার কার্যক্রম পরিচালনা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...