সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে বিজিবির কাঠ আটককে কেন্দ্র করে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সড়ক অবরোধ

শুভাশীষ দাশ , রামগড়( খাগড়াছড়ি) 

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির কাঠ আটককে কেন্দ্র করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছে।

শুক্রবার( ২৪ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে খাগড়াছড়ি- বারৈয়ার হাট প্রধান সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ, বিজিবি এসে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।পুলিশ জানায়,বিজিবি রামগড় শহরের উপকণ্ঠে একটি স’মিলে অবৈধ কাঠ আটকের জন্য অভিযান চালায়।এতে কাঠ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।এসময় তারা স’মিল সংলগ্ন খাগড়াছড়ি -রামগড়- বারৈয়ার হাট প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের উভয় প্রান্তে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়।পরে খবর পেয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসির) নেতৃত্বে একদল পুলিশ এসে বিক্ষুব্দ লোকজনদের শান্ত করে ব্যরিকেড  সরিয়ে দেয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,পার্বত্য এলাকার অধিকাংশ মানুষ কাঠ -বাঁশ কেনাবেচা করে জীবিকা নির্বাহ করে।কিন্তু বিজিবির এমন ভূমিকায় তাদের কাঠ বাঁশের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম।

অন্যদিকে, অভিযান পরিচালনায় নিয়োজিত রামগড় ৪৩ ব্যাটালিয়নের  মহামুনি বিওপির নায়েক সুবেদার শরিফ মাহবুব বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে অফিস টিলা এলাকায় তারা অবস্থান নেন। এসময় অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি জীপ গাড়িকে থামানোর সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে রামগড় বাজারের একটি স’মিলে ঢুকে পড়ে।বিজিবি পিছু ধাওয়া করে স’মিলে পৌছার আগেই অবৈধ কাঠগুলো সেখানে আনলোড করে গাড়িটি পালিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বিজিবি অবৈধ কাঠ আটক করতে গেলে কাঠ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় ব্যরিকেড দেয়।খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ এসে ব্যারিকেট সরিয়ে যান চলাচল স্বভাবিক করে। এদিকে,এ ঘটনার পর বিজিবি,পুলিশ ও বনবিভাগ ঐ সমিলে যৌথ তল্লাশি চালিয়ে ২০,২৫ টুকরা সেগুন গোলকাঠ জব্দ করে। রামগড় বন রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন,স’মিল তল্লাশিকালে বৈধ মালিক পাওয়া না যাওয়ায় প্রায় ২৫ টুকরা সেগুন গোলকাঠ জব্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...