বুধবার, ৫ আগস্ট ২০২৬

এপিবিএন এর জ্বালে ধরা পড়লো ৩ মাদক ব্যবসায়ী

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে পৃথক অভিযান চালিয়ে তিন  মাদক ব্যবসায়ীকে আটক করেছে এপিবিএন।

শুক্রবার (২৪শে ফেব্রুয়ারী ) ভোর রাতে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌধুরী মার্কেট মেসার্স সুধাময়ী ভান্ডারের সামনে থেকে যিশু দাশ (২৩) এবং মোঃ ফয়জুল করিম(২৬) নামে দুইজন এবং একই দিনে দুপুর ১২ টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পাসপোর্ট অফিসের সামনে থেকে এস এম হোছাইন টিটু (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যিশু দাশ পৌরসভার ৪নং ওয়ার্ড,মধ্যম পাড়া এলাকার মৃত নুকুল চন্দ্র দাশ এর ছেলে।অপর জন মোঃ ফয়জুল করিম(২৬),পৌরসভার ৬নং ওয়ার্ডের,বনরূপা পাড়া,মৃত লাল মিঞার ছেলে,এস এম হোসাইন টিটু, আলীকদম উপজেলার বাজার পাড়া,২নং ওয়ার্ডের মৃত জেড এ দিদার হোসেন চৌধুরীর ছেলে।

তল্লাশি করে ২ জনের থেকে ২৩০ এবং অপর জনের কাছ হতে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৪ টি করে মোট ৮ টি মোবাইল ফোন ও একটি মটর সাইকেল জব্দ করা হয়।

২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমেদ খান বলেন মাদক নির্মূলে আমাদের বিশেষ টিমের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...