সোমবার, ২৫ মে ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোহরাওয়ার্দী হল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, উপ-গ্রুপ বিজয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। এক পক্ষ আলাওল হল ও এএফ রহমান হলে থাকে। অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এ ঘটনার জেরে আজ আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের ওপর আকস্মিক হামলা চালান। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপক্ষ সোহরাওয়ার্দী হলের ছাদে ও অপরপক্ষ সোহরাওয়ার্দী হলের মাঠে অবস্থান নিয়ে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আলাওল হল ও এফ রহমান হলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে প্রবেশ করে আটটি রুম ভাঙচুর করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা যার যার হলের দিকে ফিরে যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। পুলিশ সবাইকে যার যার হলে পাঠিয়ে দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...