পটিয়া তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিটিআই হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার রমাকান্ত মজুমদার, পিটিআই সুপারিন্টেন্ডেন্ট শামসুল আহসান, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অর্জনের পথে। পৃথিবীর উন্নত দেশের সাথে তাল মিলিয়ে জনজীবনকে সহজ করতে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ধারণাটি প্রবর্তন করেছেন। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ অচিরেই স্মার্ট বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করবে।।”
