বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় কৃষককে গুলি করে হত্যা

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় পাহাড়ি এলাকার কৃষি জমি থেকে সুমন দাশ (৫৫) নামের এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের দারিকোপ বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষি জমি থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সুমন দাশের স্থায়ী বাড়ি বাঁশখালী হলেও সে প্রায় ৩০ বছর ধরে স্বপরিবারে পদুয়া ইউনিয়নে বসবাস করতেন বলে জানা গেছে।

এ বিষয়ে পদুয়া ইউনিয়নের ইউপি সদস্য (৪নং ওয়ার্ড) খসরুজ্জামান বাচ্চু বলেন, নিহত সুমন দাশ দারিকোপ এলাকার পাহাড়ের পাশে ফল-সবজি ও পান চাষ করত। কয়েকদিন আগে সুমন এলাকার দোকানের সামনে বলেছিল রাতে ক্ষেত পাহাড়া দেওয়ার জন্য কোন সন্ত্রাসীরা তাকে ক্ষেতে থাকতে নিষেধ করেছিলো। আজ সকালে তার মৃত্যুর পাই। পুলিশ লাশ উদ্ধার করেছে। এছাড়াও তার কপালে গুলির চিহ্ন দেখা গেছে। তবে কোন সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলেছেন ওই ইউপি সদস্য বাচ্চু।

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থল থেকে নিহত সুমন দাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। এছাড়াও নিহত সুমন দাশের কপালের মাঝখানে গুলির চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...