আনোয়ারা-কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কর্মরত এক ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে।
নিহত ইলেক্ট্রেশিয়ান মোহাম্মদ দিদার (৩৫) আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চাতরী এলাকার বাসিন্দা বদিউর রহমানের ছেলে বলে জানা গেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এবিষয়ে কেইপিজেড কর্তৃপক্ষ জানায়, ইলেক্ট্রেশিয়ান দিদার ২১নাম্বার সু সেক্টরে ইলেক্ট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিল। কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, কাজ করার সময় দিদার নামে একজন ইলেক্টেশিয়ানের মৃত্যু হয়েছে। সে কেইপেজড এ ইলেক্ট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিল।
