শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক নিউজ

চট্টগ্রাম নগরীতে হত্যা মামলায় ইউছুফ বিন আলম (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইউছুফ বিন আলম নোয়াখালী জেলার চর জব্বর থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে নগরের কোতোয়ালী থানার ষ্টেশন রোড হোটেল ছোবাহান (আবাসিক) এর ১০৬ নম্বর কক্ষে ইউছুফ বিন আলম ও তরুণী রিমা স্বামী ও স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন। একই মাসের ৭ মে ভোর সাড়ে পাচঁটার দিকে ইউছুফ বিন আলম নাস্তা আনার কথা বলে রিমাকে রুমে তালাবদ্ধ রেখে বাহিরে যান। একইদিন ১২টা পর্যন্ত ইউছুফ বিন আলম ফিরে না আসায় হোটেলের কর্তৃপক্ষ রুম পরিস্কার করতে গিয়ে কোন সাড়া শব্দ না পাওয়ায় রুমের তালা ভেঙ্গে পুলিশ রিমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী থানার উপপরির্দশক (এসআই) সেকেন্দার আলী বাদী হয়ে মামলা করেন। এ মামলা পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৮ সালের ৮ জুন আদালতে আসামি ইউছুফ বিন আলম বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইউছুফ বিন আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার দায়ের হওয়ার পর থেকে ইউছুফ বিন আলম পলাতক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...