চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় দেয়াল চাপা পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা দিকে জামালখানের দাওয়াত ও সিকদার হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জসিম উদ্দিন। তিনি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং আরেক জন হলেন রনক চক্রবর্তী।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, ভবনের দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আরও একজনকে মূমুর্ষ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু ও আরেকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানাব।
চমেক হাসপাতালে পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ভবনের দেয়াল ধসে পড়ার ঘটনায় রনক চক্রবর্তী নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে তিনি মারা যান।
