চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এবি সার্জিক্যাল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইদ্রিস (৬০)। তিনি আলম হার্ডওয়া এর মালিকের ভাই।
ঘটনাস্থলের পাশে তাজ সায়েন্টিফিক প্রতিষ্ঠান। যেখানে রসায়নিক দ্রব্য রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের তিন স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করছে। এখনও কাজ চলছে।
কোতোয়ালী থানার বকসিবিট পুলিশ ফাঁড়ির আইসি, সহকারী পুলিশ পরিদর্শক মৃনাল মজুমদার জানান, রাত ১২টার পর আন্দরকিল্লা মেটারনিটির সামনের মার্কেটে আগুন লেগেছে। আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে কাজ করছে।
