শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নতুন প্রজন্মকে ইতিহাস খুঁজে পাবার পথ দেখাতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক স্মৃতিকথা আছে। তবে তার স্মৃতি চিহ্নগুলো আমরা ধরে রাখতে পারি নি। আশা করি নতুন প্রজন্মকে এই স্মৃতি চিহ্ন অনুসন্ধান করে আমাদের অতীতকে জাগ্রত করে বর্তমান ও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

আজ মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, একুশের প্রথম প্রহরে এমনকি একটি আয়োজন আমাকে স্মৃতি বিজরিত করেছে। কারণ আমি ভাষার জন্য লড়েছি এবং মুক্তিযুদ্ধও করেছি। আমার নেত্রী শেখ হাসিনা আমাকে তার জন্য অনন্য সম্মান দিয়েছেন। এই সম্মান আপনাদেরও অর্জন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার যতই বলি না কেন আমরা ভালো আছি কিন্তু মানুষ কষ্ট পাচ্ছে। এই কষ্টের জন্য দায়ী করোনাকাল ও একটি ঘটনমান যুদ্ধ। এই যুদ্ধ থামাতে শেখ হাসিনা শান্তির জন্য লড়ছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ইতিহাস কথা কয়, তবে ইতিহাসকে না খুঁজলে আমরা ইতিহাসের আস্তাখুড়ে নিক্ষিপ্ত হব। নতুন প্রজন্ম যাতে বাঙালির ইতিহাসকে জানে বঙ্গবন্ধুকে জানে সেজন্যই আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে। আমরা ক্ষমতায় আছি এটা অহংকার নয় এটা আমাদের দায়বোধ। এই দায়বোধ থেকেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবার দরকার শেখ হাসিনা সরকার।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোকচিত্র প্রদর্শনী সত্যিই একটি নন্দিত প্রস্তাবনা। এজন্য আমি মহানগর আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানাই।

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের আগে মিউনিসিপ্যাল স্কুলে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একুশের প্রথম প্রহরে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করা হয়।

আজ সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একুশের প্রভাত ফেরি সহযোগে পদচারণা করে সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে পুনরায় দলীয় কার্যালয়ের সম্মুখ চত্বরে এসে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহান একুশে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব সফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, আবু তাহের, আব্দুল আহাদ, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, আব্দুল লতিফ টিপু, জাফর আলম চৌধুরী, মোঃ জাবেদ, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ প্রমুখসহ ১৫টি থানা, ৪৪ সাংগঠনিক ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...