রবিবার, ১৯ জুলাই ২০২৬

৩ দিনের রিমান্ডে ১৬ জঙ্গি ও কেএনএফের তিন সদস্য

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৬ এবং পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বান্দরবান মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এ আদেশ দেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য মো. আস-সামী রহমান সা’দ, মো. ওবায়দুল্লাহ, জুয়েল মাহমুদ, মো. ইলিয়াস রহমান, মো. হাবিবুর রহমান মোড়া, মো. সাখাওয়াত হোসেইন, সোহেল মোল্লা, মো. আল আমিন ফকির, মো. জহিরুল ইসলাম, রিয়াজ শেখ জায়েদ, মো. আবদুস সালাম রাকি, তাওয়াবুর রহমান সোহান, মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ আবু হুরাইরা, যোবায়ের আহম্মেদ আইমান, মো. শামীম হোসেন, আবু হুরাইরা রাফি এবং কেএনএফ’র সদস্য মালসম পাংকুয়া, ফ্ল্যাগ ক্রস থাং বম ও লাল মুল সিয়াম বম। তবে মো. মিরাজ শিকদার নামের গ্রেপ্তারকৃত আরেকজন অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি।

আদালত পুলিশের পরিদর্শক আবদুল মজিদ জানান, গত ৭ ফেব্রুয়ারি বান্দরবানের থানচির রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় কেএনএফের অবস্থান সম্পর্কে জেনে অভিযান চালায় র‍্যাব। এ সময় অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জন ও কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, ১৮০ রাউন্ড কার্তুজ ও নগদ সাত লাখ টাকা জব্দ করা হয়। পরদিন রাত সাড়ে ১১টায় বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও জানান, রোববার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে বিচারক ১৯ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...