বুধবার, ৫ আগস্ট ২০২৬

পায়ে হেঁটে ৩ গার্ল ইন রোভারের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

মোহাম্মদ রিয়াদ হোসেন :

পায়ে হেটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ সফলভাবে শেষ করেছেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটের তিন গার্ল ইন সদস্য ।

‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষে গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজ গেইট থেকে শুরু করে ১১ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে পরিভ্রমণ সম্পন্ন করেন তারা।

পরিভ্রমণকারীরা হলেন সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন রোভার সাবিনা আক্তার প্রিয়া , উম্মে হাবিবা আইরিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল- ইন রোভার সুরাইয়া হোসেন শান্তা।

৫ দিনের এই পরিভ্রমণে রোভার দল প্রতিদিন সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করে। গাছ লাগান পরিবেশ বাঁচান, স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব, মাদক মুক্ত দেশ গড়ি,যৌতুক দিব না,যৌতুক নিব না, ইত্যাদি স্লোগান নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা ও লিফলেট বিতরণ করেন।

একই সাথে চট্টগ্রাম জেলা রোভারের ৫ সদস্য এই পরিভ্রমণ সফল ভাবে সমাপ্ত করেছেন। তারা হলেন, সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মোহাম্মদ ইস্রাফিল , চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার খোরশেদুল আলম, হেলাল উদ্দীন ও জাবেদ আমিন এবং সরকারি মোহাম্মদ মহসিন কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার তৌহিদুল আলম।

পরিভ্রমণ বিষয়ে জানাতে চাইলে উম্মে হাবিবা আইরিন বলেন, এটি আমাদের জীবনের সেরা একটি অভিজ্ঞতা। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমাদের এই অভিযান সমাজের জন্য এক নতুন বার্তা। মেয়েরাও যে ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়, সুযোগ পেলে মেয়েরাও করতে পারে বিশ্বজয়। আমরা সেটাই করে দেখাতে চেষ্টা করছি।আমাদের এই উদ্যোগ অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে ভিন্ন কিছু করার।

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...