বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় ফেরিওয়ালার হাড়ি পাতিলের ঝুপড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের চকরিয়ায় ফেরিওয়ালার হাঁড়ি পাতিলের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ফেরিওয়ালার বেশধারী জুয়েল হাওলাদার (৩৪) নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বেলা এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং বন চেক স্টেশন এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত জুয়েল মাদারীপুর জেলার শিবচর উপজেলার চৈতা মুল্লকান্দি গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুক্রবার সকালে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং বনস্টেশন এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে চকরিয়াগামী একটি লেগুনা পরিবহনের যাত্রী জুয়েল এর আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন ফেরিওয়ালা।

ওসি আরও বলেন, তার কথা মত গাড়ির ছাদের উপর হাড়ি পাতিল বহনের বাঁশের ঝুঁড়িতে বিশেষ কায়দায় লুকানো দুটি কার্টনে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরিওয়ালা জুয়েল এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে পাচার করছিলো বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...