বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাইখালীতে উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের নতুন রাস্তা ও বিহারের নতুন ছাত্রাবাস উদ্বোধন এবং বৌদ্ধ বিহারের উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে পূর্ব কোদালা বৌদ্ধ বিহারের আয়োজনে এক ধর্মীয় আলোচনা সভা বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার লংকদু পূর্ণবাসন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত উঃ ঞানাওয়াইংসা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, নারানগিড়ি পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত নাগাওয়ান্সা মহাথের।

বিহার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান পূণ্যার্থীর বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। এবং পাহাড়ে এই উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে বলে তিনি জানান। এছাড়া রাইখালীর পূর্ব কোদালায় নবনির্মিত সড়ক, বৌদ্ধ বিহার এর ছাত্রবাস সহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে নির্মিত হওয়ায় এর প্রশংসা করেছেন।

উক্ত অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে আগত হাজারো দায়ক দায়িকা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...