সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনাবাহী বাংলাদেশের প্রাচীণতম জাতীয় দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

গত বুধবার সন্ধায় সীতাকুণ্ড মডার্ণ ক্যাফেটেরিয়ার হলরূমে ভোরের কাগজের সীতাকুণ্ড (চট্টগ্রাম) করেসপন্ডেন্ট মুহাম্মদ ইউসুফ খাঁন এর আয়োজনে ভোরের কাগজ পাঠক ফোরাম সীতাকুণ্ড উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।

তিনি বলেন, ৯০ এর দশকে সীতাকুণ্ডসহ সমগ্র বাংলাদেশে ভোরের কাগজ শীর্ষ পত্রিকায় অবস্হান ছিল।

সে হৃত গৌরব আবারও পূর্ণোদ্দমে ফিরে আসুক সাবের হোসেন চৌধুরী এমপি ও শ্যামল দত্তের হাত ধরে। উপস্হিত শতাধিক বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ভোরের কাগজ শুরু থেকে এখনোবধি মুক্তিযুদ্ধকে লালন ও ধারন করে। সুতরাং সকলকেই ভোরের কাগজ কিনতে হবে পড়তে হবে এবং স্বাধীনতাকে জানতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড বারআওলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর, সীতাকুণ্ড মডেল থানার এসআই মোকাব্বির হোসেন গাজী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, প্রাক্তন কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইমুন মামুন উদ্দীন, মডার্ণ হসপিটালের এমডি খালেদ মোশারফ, ভোরের কাগজ পাঠক ফোরামের নির্বাহী সভাপতি নাজনীন আক্তার পান্না, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শামিমা আক্তার লাভলী।

এসময় উপস্হিত ছিলেন সার্জেন্ট(অব:)মজিবুর রহমান, সৌরভ চৌধুরী, মো. হারুন, চল্চ্চিত্র ও টেলিফিল্ম অভিনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ছাদেক মস্তান(রা:)উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ছাদেক, ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, ইন্জি. কামরুদ্দোজা, শাহ সুলতান শামীম, আনিছুর রহমান, কেএম সালাহউদ্দিন, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক রেজাউল হোসেন পলাশ, সাংবাদিক ইমাম হোসেন ইমন, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, সাজ্জাদ হোসেন, সাংবাদিক আব্দুল মামুন, নূর মোহাম্মদ, পৌর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, কামরুন্নাহার নীলু, সুজিত পাল, সীযুপ্রফার সভাপতি জাকির হোসেন, রিয়াজ, জুবায়ের, জাহাঙ্গীর, আশরাফ, আজাদ, আলমগীর, ইকবাল হোসেন, শাহ আলম, ইসমাইল হোসেন, দুলালসহ বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক ভোরের কাগজ পাঠক।

আলোচনা সভা শেষে’ শুভ শুভ শুভদিন, ভোরের কাগজের জম্মদিন’ মুর্হুমুর্হু শ্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্হল।

ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া কেক কেটে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করলে শতাধিক উপস্হিতি মানুষ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কেক মিস্টি সন্দেষ খেয়ে ভোরের কাগজের ৩২ বছর পদার্পনকে স্বাগত জানায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...