পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক বেশি রোগী পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। হামের উপসর্গ নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। সাম্প্রতিক সময়ে শিশু রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৭ জন। এর মধ্যে সাম্প্রতিক সময়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা বেড়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতাল আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা বলেন মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক বেশি হামের রোগী পাওয়া যাচ্ছে। জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
চট্টগ্রাম নিউজ / এসডি/
