মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফিরিঙ্গীবাজারে চোখে মরিচের গুঁড়া দিয়ে ছিনতাই, চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতা মিজানুর রহমান রানাকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাকলিয়ার এক্সেস রোডের মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার টেংরাখালীর আনছার আলী হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাজেদুল কবির।

তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি আক্তার হোছাইন নামে এক ব্যক্তি দোকানের মালামাল কেনার জন্য নিউ মার্কেট থেকে চাক্তাই যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করে। পথে ফিরিঙ্গিবাজার এলাকায় চালক হঠাৎ দাঁড়িয়ে গেলে তিনজন লোক গাড়িতে উঠে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে মারধর করে তার সাথে থাকা মোবাইল ও নগদ ৬২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী এজাহার দায়ের করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এক্সের রোডের মুখ থেকে মিজান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় কৌশলে তিনজন আসামি পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছোরা, ২৫ হাজার টাকা ও সিএনজি অটোরিকশা থেকে ১২৫ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানায়, নগরীর বিভিন্ন মোড়ে সিএনজি করে লোকাল যাত্রী তোলার নাম করে ঘুরে বেড়ায়। তারা পেছনে একটি সিটে যাত্রী তোলে, কিছু দূর যাবার পর একটু খালি জায়গা দেখলে সুযোগ বুঝে যাত্রীকে ছোরার ভয় দেখায় এবং চোখে মরিচ লাগিয়ে যাত্রীর সব কিছু ছিনতাই করে তাকে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...