সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকার মাঝি রাজা

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলা পরিষদের শূন্য চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম রাজা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড রাজাকে দলীয় প্রার্থী মনোনীত করেছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নুরুল আমিন চৌধুরী।

মনোনীত রেজাউল করিম রাজা উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা। তাকে গত বছরের ১০ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক করা হয়।

দক্ষিণজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী ৮ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বুধবার পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুনছুর আলম, মো. ইউনুচ, শফিউল আলম ও কাজী আয়েশা ফারজানা।

ঘোষিত তফসিল অনুযায়ি ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন।

উল্লেখ্য বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত বছরের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...