শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিজেপি আমার পরিবার ভাঙতে চেয়েছিল: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার এক ভাই ও তার স্ত্রীকে প্রলোভন দলে টানতে চেয়েছিল বিজেপি। তারা আমার পরিবার ভাঙতে চেয়েছিল। দলে টানতে বিজেপিতে তাদের ভয় দেখিয়েছিল। তারা যায়নি। কারণ, দিদিকে তাঁরা মায়ের মতো ভালোবাসে। দিদি ধমকায়, চমকায় আবার স্নেহও করে।’

সোমবার বিধানসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। খবর- হিন্দুস্তান টাইমসের।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে মমতার ভ্রাতৃবধূকে জড়িয়ে কুৎসা রটনা করা হচ্ছে।

মমতা বলেন, ‘একজনের স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে, তার সঙ্গে একজনের অবৈধ সম্পর্ক আছে। এটা কি ঠিক? এটা কি কোনো রাজনীতিবিদের কাজ? একজন দাঁড়িয়ে বলতে পারে, কালকে সিবিআই আমাকে গ্রেপ্তার করবে। পরশু ইডি ওর বাড়িতে যাবে? রাজ্যপাল এখন হাতের মধ্যে আসছেন।

মনে হচ্ছে, তিনি যেন সিবিআই-এর চেয়ারম্যান। ইডির চেয়ারম্যান। বিজেপির তো কোটি কোটি টাকা। সেই টাকা তো ইডি ধরবে না। আপনার বাড়িতে একটা সোনার হার থাকলেও আগে আপনাকে কোর্টে গিয়ে অপমানিত করবে। পরে মামলায় যা বেরবে, বেরবে। আগে তো অপমান করে নিই। আগে তো চরিত্রহরণ করি। এটা ওদের কাজ।’

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছেলেমেয়েরা বড় হলে সংসার বড় হয়। আমরা ছয় ভাই-বোন। কোভিডে আমার এক ভাই ও আরেক ভাইয়ের স্ত্রী মারা গিয়েছেন। আমরা এখন তিন ভাই, দুই বোন।

সংসার বড় হয়েছে। আমি আমার মতো থাকি। ভাইফোঁটা বা অন্য পারিবারিক অনুষ্ঠানে শুধু আমার ভাই-বোনেরা নয়, আরও অনেকে আসে। কারণ, আমার পরিবার সবার পরিবার।’

প্রসঙ্গত, সম্প্রতি বালিগঞ্জে ধাবা ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডির দাবি, সেই ব্যবসায়ীর কয়লাপাচার কাণ্ডে জড়িত। এরপরে ওই ব্যবসায়ী মনজিৎ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

১২ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার ওই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সম্পর্ক নিয়ে বিতর্কিত টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সব বিতর্কের মধ্যেই মমতা মুখ খুললেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...