সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে ইউপিডিএফের সন্ত্রাসী হামলার প্রতিবাদে চলছে ধর্মঘট

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফের প্রসীত গ্রুপের সন্ত্রাসীর বেদম প্রহারে ২জন সিএনজি চালক ও একজন কৃষি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে সিএনজি চলক সমবায় সমিতি আজ রবিবার উপজেলার তিনটি সড়কে ধর্মঘট পালন করছে।

সংশ্লিষ্টরা জানান, শনিবার(১১ ফেব্রুয়ারি) বিকালে রামগড় উপজেলার প্রেমতলা নামক স্থানে ইউপিডিএফের প্রসীত গ্রুপের এক অস্ত্রধারী সন্ত্রাসী মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে সিএনজি চালক আবুল কালাম(৫৫) ও সাইফুল ইসলাম(২৮)কে অমানুষিকভাবে বেদম প্রহার করে আহত করেছে। তারা দুজন সম্পর্কে জামাই- শ্বশুর এবং উপজেলার কাশিবাড়ি গ্রামের বাসিন্দা। একই সময়ে ্ঐ সন্ত্রাসী কৃষি শ্রমিক সাইফুল(৩০)কে নুরপুর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রেমতলা এলাকায় প্রচন্ড প্রহার করে আহত করে। তিনি নুরপুর গ্রমের মৃত শামছুল হকের ছেলে। স্থানীয় লোকজন খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে প্রেমতলা থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন আহত সিএনজি চালক আবুল কালম বলেন, বিকাল ৩টার দিকে তার মেয়ের জামাই সাইফুল ইসলামকে ইউপিডিএফের সন্ত্রাসী সজল ত্রিপুরা মোবাইল ফোনে কল করে তাদের দুজনকে প্রেমতলায় ডেকে নেয়। তারা ভাড়া করা মোটরসাইকেলে করে প্রেমতলায় গেলে সন্ত্রাসী সজল ত্রিপুরা প্রথমে আবুল কালামকে মন্দিরের সামনে নিয়ে চোখমুখ বেধে শক্ত লাঠি দিয়ে এলাপাথারি পিটাতে থাকে। এক পর্যায়ে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি দেয় ওই সন্ত্রাসী। পরে তার মেয়ের জামাইকে ঐ স্থনে নিয়ে একইভাবে বেদম প্রহার করে। এসময় সন্ত্রাসী সজল তাদের কছে দুই লক্ষ টাকা দাবী করে। কালাম ও সাইফুল জানান, বিজিবির র্সোস সন্দেহ করে এবং বিভিন্ন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার মিথ্যা অজুহাতে তাদেরকে অমানুষিকভাবে পিটানো হয়। অপরদিকে, কৃষি শ্রমিক সাইফুল জানান, সন্ত্রাসী সজল বেলা আড়াইটার দিকে নুরপুর থেকে তাকে একটি মোটরসাইকেলে জোার করে তুলে প্রেমতলায় নিয়ে যায়। সেখানে চোখমুখ ও হাত বেধে প্রচন্ড পিটায় সন্ত্রাসী সজল। আহত করার পর তার কাছেও দুই লক্ষ টাকা দাবী করে ওই সন্ত্রাসী। এদিকে, খবর পেয়ে বল্টুরামটিলা এলাকা থেকে ১০-১৫জন যুবক মোটরসাইকেলে করে প্রেমতলায় গেলে সন্ত্রাসী সজল ত্রিপুরা পালিয়ে যায়। পরে আহত তিনজনকে তারা উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করায়। হাসপাতলে গিয়ে দেখা যায়, আহত তিনজনের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে শক্ত লাঠির প্রচন্ড আঘাতে কালো হয়ে গেছে। অসহ্য ব্যথায় তারা হাসপাতালের বেডে কাঁতরাচ্ছেন। এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃস্টি হয়। এদিকে, দুই সিএনজি চালককে অমানুষিকভাবে পিটিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে রবিবার রামগড়-বৈদ্যপাড়, রামগড়- পিলাক ও রামগড় -যৌথখামার সড়কে সিএনজি অটোরিকসা ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। রামগড় সিএনজি অটোরিকসা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হৃদয় রহমান রনি জানান, তাদের দুই সিএনজি চালককে অমানুষিকভাবে নির্যাতনের প্রতিবাদে তারা আজ সকাল থেকে রামগড়ের তিনটি সড়কে দিনব্যাপী সিএনজি ধর্মঘট পলন করছে।

এদিকে, সন্ত্রাসী প্রহারে তিন ব্যক্তির আহতর ঘটনার বিষয়ে জানতে রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি)কে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...